রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উদাহরণ স্থাপন করেছে।’
ইউনাইটেড নেশন্স মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’র (এমআইএনইউএসএমএ) ফোর্স কমান্ডার মেজর জেনারেল জেন পল ডিকোনিন্্ক সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে আবদুল হামিদ বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট এ্যান্ড ট্রেনিং ইতোমধ্যে দেশ ও বিদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদানের একটি অনন্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/এএম।
