মনপুরায় সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্টে কোষ্টগার্ড ও মৎস্য অফিসারের নের্তৃত্বে অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার ইলিশ জাল জব্দ করেছে অভিযান পরিচালনাকারী টিম। পরে এসব জাল উপজেলার হাজির হাট মৎস্য ঘাটে এনে আগুনে ফুড়িয়ে ফেলা হয়েছে।
মনপুরা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ মাহবুব আলম ও মৎস্য জরিফ কর্মকর্তা উপানন্দ কুমার বৈদ্য জানান, ২রা অক্টোবর সকাল থেকে মেঘনার রনজরুল, চরসামসুউদ্দিন ও মাস্টারহাট সংলগ্ন মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করি। মাস্টারহাট সংলগ্ন মেঘনা থেকে জাল জব্দ করি। তবে কাউকে আটক করতে পারিনি। জব্দকৃত জালের মধ্যে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার মিটার ফিশিং জাল রয়েছে। মৎস্য অফিসারের উপস্থিতিতে সকল জব্দকৃত জাল আগুনে ফুড়িয়ে ফেলানো হয়েছে। অভিযানে কোস্টগার্ডের ৫জন সদ্য ছিল।
জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আঃ গাফফার, কন্টিজেন্ট কমান্ডার, মৎস্য জরিফ অফিসার, সাংবাদিক ছালাহউদ্দিন, ফিল্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন সারা বাংলাদেশে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। অথচ সরকারের এই নিষেধ অমান্য করে অবৈধভাবে রাতের আঁধারে মা ইলিশ নিধনের জন্য এক শ্রেনীর জেলেরা মেঘনায় মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।
উপজেলা মৎস্য অফিসার আঃ গাফফার বলেন, মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
