গাজীপুরের এক যুবকেক নীলফামারীর জলঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। রবিবার রাতে নাজমুল হক সুমন (৩২) নামের এ যুবককে ১৪পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, উপজেলার মীরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রায়হান ফেরদৌসের বাড়ি থেকে রাত ৯টায় ইয়াবাসহ তার ভায়রার ছেলে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমনের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটী গ্রামে। সে শহিদুল্লাহর ছেলে বলে জানায়। সুমন মিরগঞ্জ এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
এ ব্যাপারে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মাদকদ্রব্য আইনে মামলা করে সুমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
