ইন্ডিয়া টুডে’র সাফাইগিরি অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ০৯:১৭
ভারতের প্রভাবশালী ইন্ডিয়া টুডে গ্রুপের সাফাইগিরি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। এশিয়ায় স্যানিটেশন কার্যক্রম, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় সাফল্য অর্জন করায় এই পুরস্কার দেওয়া হয়। 
 
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল সোমবার পুরস্কার গ্রহণ করেন। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই পুরস্কার দেওয়া হয়। 
 
পুরস্কার তুলে দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিয়া টুডে গ্রুপের এডিটর ইন চিফ অরুণ পুরি। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু