রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার লালবাগ হেলিপ্যাড এলাকায় ঘটনা ঘটে।
স্থানীরা জানান, মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাস গোদাগাড়ী থেকে কাকনহাটের দিকে যাচ্ছিল। পথে বাসটি লালবাগ এলাকায় পৌঁছুলে উল্টে যায়। এতে বাসের মধ্যে থাকা যাত্রীরা আহত হন।
আহতরা হলেন, জহুরুল, কালাম, নওশাদ, মোস্তফা, রফিক ও রহিম,বাকি আহতদের নাম জানা যায়নি। তবে কেউ মারা যায়নি বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/জামান
