মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৪:৩৮
 
মাদারীপুর জেলা সদরের প্রধান সড়কে মঙ্গলবার বাস-অটোরিকশা সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পৌর কবরস্থান সংলগ্ন সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ফরহাদ গাজী (৪০) ও হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শরুফা বেগম (৫০) মারা যান। মাদারীপুর সদর হাসপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান