মিরপুরে ট্রাক উল্টে হেলপার নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:০৪
 
কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রাক উল্টে রাসেল (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত হেলপার রাসেলের পিতার নাম জানা যায়নি। তার বাড়ি যশোর সদর থানার চুরামনকাঠি বলে জানা গেছে।
 
 
স্থানীয়রা জানায়, সকালে মুরগির খাদ্য বোঝায় একটি ট্রাক যশোর থেকে অঞ্জনগাছী হয়ে গোলাবাড়ী সুরসুরি বাজারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সির্ভিল ডিফেন্সকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় চালক কোরবান আলী (৪৫) গুরুত্বর আহত হয়েছে। সে যশোর সদর থানার চুরামনকাঠি গ্রামের রমজান আলী খানের ছেলে। বর্তমানে আহত চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/জামান