মাগুরায় ২০হাজার মিটার জাল ধ্বংস

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৬:৩০
 
মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে ২০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১-২২ অক্টবর পর্যন্ত চলমান ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন মহম্মদপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, পুলিশের এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান, মধূমতি নদীতে অভিযান চালানো হয়। আনুমানিক ২০ হাজার মিটার বিভিন্ন ধরনের মাছ ধরার জাল আটক করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা জালের দাম কমপক্ষে ২লাখ টাকা। তবে কাউকে আটক করা যায়নি। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।
 
ই্ত্তেফাক/ আরকেজি