বেনাপোলে শিশুসহ ২৭ নারী-পুরুষ আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৭:৩৯
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সোমবার বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে শিশুসহ ২৭ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
 
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, অবৈধপথে বেশ কিছু নারী ও শিশু পাচার হয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন নারী, ৩ শিশু ও ১৩ জন পুরুষকে আটক করেছে। আটককৃতদের বাড়ি ফরিদপুর, নড়াইল ও বাড়েরহাট জেলার বিভিন্ন এলাকায়।
 
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।