সাটুরিয়ায় ডিবি পরিচয়ে হেলবাইক ছিনতাই হয়েছে। মঙ্গলবার দুপুরে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫/৬ জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হেলবাইক ও চালককে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া- বালিয়াটী সড়কের অটোবাইক চালক সমিতির সভাপতি মো. হালিম মিয়া।
বালিয়াটী- সাটুরিয়া সড়কের অটোবাইক চালক মুক্তার আলী জানান, মঙ্গলবার দুপুরে বালিয়াটী জমিদার বাড়ির সামনের স্টান্ড থেকে যাত্রী সেজে মনিরের হেলবাইক রিজার্ভ করে এক যাত্রী। পরে মানিকগঞ্জ যাওয়ার বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে হাইস গাড়িতে উেপতে থাকা ৫/৬ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক মনির কে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নেয়। এ সময় তার হেলবাইকটি দুই যুবক চালিয়ে নিয়ে যায়। মনিরের সিম কার্ড ও মেমোরি কার্ড রেখে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ফেলে যায়।
ছিনতাই হওয়ার হেলবাইকের চালক পার্শবর্তী ধামরাই উপজেলার মুন্সিচড় গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মনির হোসেন। মনির বালিয়াটী- সাটরিয়া সড়কে হেলবাইক চালান।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মনির হোসেন সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ইত্তেফাক/এএম।
