চরফ্যাশনের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন, জিডি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:০২
 
চরফ্যাশনের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিবদের কাছে টাকা দাবি করছে প্রতারক চক্র।
 
এঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার জিডি করেছেন।
 
জিডিতে তিনি উল্লেখ করেছেন, তার সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের মোবাইলে ফোনে দিয়ে কে বা কারা টাকা দাবি করছে।
 
 
ইত্তেফাক/ আরকেজি