মার্কিন ব্যান্ড সিঙ্গার রকার টম পেট্টি সোমবার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
জানা গেছে, টম পেটি হৃদরোগে ভুগছিলেন। জনপ্রিয় এই ব্যান্ড শিল্পীর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরিবার জানিয়েছে, তার মালিবুর বাড়িতে সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে লস এঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গ্রিনিচ মান সময় ৩ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
