সিকৃবির ভর্তি কার্যক্রম শুরু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৬
 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।
 
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মঙ্গলবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.ac.bd এ ভর্তি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।
 
ইত্তেফাক/ আরকেজি