দক্ষিণখানে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২০:২৯
রাজধানীর দক্ষিণখানে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার স্বামীর বড় ভাই মামুন এবং মামুনের বন্ধু শফিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত রবিবার ওই গৃহবধূকে কৌশলে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
 
ওই গৃহবধূ থানায় অভিযোগ করে জানিয়েছেন, গত রবিবার বিকালে তার স্বামী বাসা থেকে গাড়ি চালানোর উদ্দেশ্যে বের হন। ওই সময় তার ভাসুর (স্বামীর বড় ভাই) মামুন তার বাসায় আসেন। তাকে পূর্ব পরিচিত শফিকের বাসায় একটি অনুষ্ঠানের কথা বলে চালাবন এলাকার ওই বাসায় নিয়ে যাওয়া হয়। ভাসুর তাকে শফিকের বাসায় বসিয়ে রেখে বেরিয়ে যান। ওই সময় শফিক তাকে ধর্ষণ করে। এরপর ভাসুর মামুন বাসায় ঢুকলে শফিক বেরিয়ে যান। পরে সেও তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
 
দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, গত সোমবার রাতে ওই ঘটনায় গৃহবধূর স্বামী মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/এমআই