ঝিনাইদহে মাদক সংশ্লিষ্টতায় ৬জনকে কারাদণ্ড

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৩:১৪
 
ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের ও পাঁচ মাদক সেবীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ডাদেশ প্রদান করেন।
 
দণ্ডিতরা হলেন- শহরের আরাপপুর এলাকার নিয়ামত আলীর ছেলে এনামুল হক (৩২), চাকলাপাড়ার সাগর দাসের ছেলে সুমন দাস (২০), সঞ্জয় দাসের ছেলে রানা দাস (২২), স্বপন দাসের ছেলে আকাশ দাস (২১), মনা দাসের ছেলে বিশাল দাস (১৮) ও কেতলা দাসের ছেলে চাঁন দাস (২২)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, বুধবার সকাল থেকে শহরের আরাপপুর ও চাকলা পাড়ায় অভিযান চালিয়ে জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় এক মাদক ব্যবসায়ী ও পাঁচ মাদক সেবীকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী এনামুলকে ছয় মাসের ও মাদকসেবী ইমন, রানা, আকাশ, বিশাল ও চাঁদ দাসকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
 
এসময় উদ্ধার করা বেশ কিছু মাদকদ্রব্য। আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান