ফেনীর সোনাগাজীতে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সোনাগাজী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মো. আবদুল মান্নান (৫০) ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল (৫২)।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান
