বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বিকাল) তিনি যুক্তরাজ্যের রাজধানী পৌঁছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে মঙ্গলবার ১০টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ৬১টি ই-ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রী জরুরি ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য তিনি আগেই তাঁর অফিসকে নির্দেশনা দিয়েছিলেন।
প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থানকালে ঢাকায় তাঁর অফিসের সঙ্গে সার্বক্ষণিক ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। লন্ডনে তিন দিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।
ইত্তেফাক/এমআর
