ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের জেল ও জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনের জেল ও ৫ জনের অর্থদণ্ড হয়েছে। জেলার সদর, চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে থেকে আজ বুধবার ভোর রাতে এদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভোরে সদরের মেঘনার ভাংতির খাল, ইলিশা এলাকা ও তেঁতুলিয়া নদী থেকে মোট ১৩ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান ৪ জনকে ১ বছরের জেল ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। অপর ৮জনকে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মুজাহিদুল ইসলামের আদালতে নেয়া হলে প্রত্যেককে ১ মাসের জেল দেওয়া হয়।
ইত্তেফাক/এমআর
