নাশকতাসহ আটটি মামলার এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মওলনা শাহিনূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের মৃত্যু মওলনা ফজলুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্ততে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতাসহ আটটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।দীর্ঘ দিন ধরে তিনি আত্নগোপন করেছিলেন।
ইত্তেফাক/কেকে
