রাউজানে বাস চাপায় অজ্ঞাত নারী নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:৫২
 
চট্টগ্রামের রাউজানে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কুণ্ডেশ্বরী সরতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা চালক মো. জিল্লুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নগরী থেকে ছেড়ে আসা রাউজান অভিমুখী দ্রুত গতির একটি বাস রাস্তার পাশে থাকা ওই নারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি এসএম মুজিবুর রহমান বলেন, নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আমরা নিহতের পরিচয় জানতে চেষ্টা করছি। নিহত ওই নারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করতে সক্ষম হয়েছি।
 
ইত্তেফাক/কেকে