নীলফামারীর ডিমলায় বুধবার দুপুরে উপজেলা সুটিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের বিচারক মোছা. নাজমুন নাহার।
শুটিবাড়ী বাজারের সেবা ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমানকে ৩ হাজার ও বাজারের ৫টি হোটেলকে ৫ হাজার করে ২৫হাজার টাকা জরিমানা করেন। এ সময় ডিমলা থানার এসআই রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম।
