নওগাঁর মহাদেবপুরের তেজপাইন বিল থেকে বুধবার দুপুরে সুদেব সরকার (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুদেব তেজপাইন গ্রামের চন্দ্রকান্তের ছেলে।
পুলিশ জানায়, সুদেব মঙ্গলবার রাতে তেজপাইন বিলে মাছ ধরতে যান। এরপর আর ফিরে আসেননি।খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার দুপুরে তেজপাইন বিলে সুদেবের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সুদেবের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার ডান পায়ে সাপের কামড়ের দাগ রয়েছে। এতে সবার ধারণা সুদেব বিষাক্ত সাপড়ের কামড়ে মারা গেছেন।
ইত্তেফাক/ আরকেজি
