খুলনায় জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:৫৬
 
খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা বকেয়া  বেতনের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ করেন।
 
মিল শ্রমিক মিজানুর রহমান জানান,  প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকদের  প্রায় সাত সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। বেতন দিতে গড়িমসি করা হচ্ছে। বেতনের দাবিতে তারা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ করেছেন।
 
প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সেলিম আকন্দ বলেন, ৭/৮ সপ্তাহের বকেয়া  মজুরি না পাওয়ায় মিলের ৫ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তারা বাধ্য হয়ে মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি