চরফ্যাশনের ঢাল চরের তারুয়া নামক এলাকার বঙ্গোপসাগর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে আটক চার জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড এবং এক শিশু জেলেকে মুছলেকায় মুক্তি দিয়েছেন ভ্রাম্যাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমীনুল ইসলাম।
আজ বুধবার দুপুরে আটককৃত জেলেদেরকে জরিমানা আদায় সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। অর্থদণ্ডে দন্ডিত জেলেরা হলেন- মো. মাকসুদুর রহমান (২০), মো. হানিফ মাঝি (২৮), মো. নুরনবী (২৫) ও মো. লিটন (১৮)।
আটক শিশু জেলে মো.রাজিবকে (১৫) মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমীনুল ইসলামের নেতৃত্বে তিনিসহ থানা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে
পাঁচ জেলেকে আটক ও একটি ইঞ্জিন চালিত নৌকা, ১০ কেজি ইলিশ মাছ এবং ১২শ’ মিটার জালসহ জব্দ করেন।
ইত্তেফাক/কেকে
