পটিয়ায় ১৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৮:২৭
পটিয়ায় ১৮শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে পটিয়া পৌরসদর থেকে বুধবার গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী গ্রামের মৃত বশির আহমদ এর পুত্র আবদুল শুক্কুর (৪৫) ও উকিয়া উপজেলার হূীলা নয়াপাড়া বটতলী এলাকার মো. ইসমাইল এর পুত্র মো. মিজান (২৪)।
 
আবদুল শুক্কুরকে ১ হাজার পিস ইয়াবাসহ পৌরসভার কলেজ গেট এলাকা এবং মিজানকে ৮শ’ পিস ইয়াবাসহ পৌরসদরের খাসমহল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া সার্কেলের এস আই মনজুরুল হক জানান, আটককৃতরা পটিয়া পৌর সদরে ইয়াবা বিক্রি জন্য ঘোরা ফেরা করার সময় গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।