ষোড়শ সংশোধনীর রায়ের বিতর্কের মধ্যেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ছুটির আবেদনে কি লিখেছেন প্রধান বিচারপতি?
প্রধান বিচারপতি উনার ছুটি আবেদনে যা লিখেছেন, তা ইত্তেফাকের পাঠকদের জন্য তুলে দেয়া হলো, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি গত বেশ কিছুদিন যাবত্ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি। আমি ইতিপূর্বে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিত্সাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্তই প্রয়োজন। ফলে আমি ৩ অক্টোবর হতে ১ নভেম্বর, ২০১৭ পর্যন্ত ৩০ দিন ছুটি ভোগ করতে ইচ্ছুক। এমত অবস্থায় ৩ অক্টোবর হতে ১ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।’
ইত্তেফাক/এএম।
