নাফনদী থেকে ভাসমান ১ বস্তা ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২০:০৮
টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফনদী থেকে ভাসমান অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
 
জানা যায়, বুধবার মধ্যরাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান টহলদল নিয়ে নাফনদীতে টহলকালীন ওবিএম পোস্ট সংলগ্ন কিনারায় একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পায়। বস্তাটি নদীর পাড়ে এনে ইয়াবা বড়ি সন্দেহ হওয়ায় ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
 
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
 

ইত্তেফাক/এএম।