ঝিনাইদহে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২০:৪০
 
ঝিনাইদহে শহরের আরাপপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হত্যার মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম ও তার সহযোগী বাপ্পীকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 
আজ বুধবার বিকালে সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৭’শ ৫০ পিস ইয়াবা।
 
গত ৬ আগস্ট দুপুর দেড়টার সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হোসেনকে শহরের চাঁদপাড়ায় তার বাড়ির কাছাকাছি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আনসার আলী বাদী হয়ে ৮ জনকে আসামি করে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের। সাইফুল এ হত্যার মুল পরিকল্পনাকারী বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে গ্রেফতারকৃত অন্য আসামি শিমুল হোসেন।
 
ইত্তেফাক/কেকে