ত্রিশালে লেগুনা চাপায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২০:৪৬
 
ময়মনসিংহের ত্রিশালে বগার বাজার চৌরাস্তা মোড় এলাকায় মঙ্গলবার রাতে লেগুনা চাপায় মুক্তিযোদ্ধা শামছুদ্দিন ওরফে চাঁন মিয়া (৭০) নিহত হয়েছেন। তিনি উপজেলার গুজিয়াম চকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
 
পুলিশ জানায়, বগার বাজার চৌরাস্তা মোড় এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা শামছুদ্দিন ওরফে চাঁন মিয়ার মৃত্যু হয় ।
 
বুধবার সকালে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি