কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২১:২৫
কক্সবাজারে সী-লাইন কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়াগামী সী-লাইন কোচ ও বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মোহাম্মদ শামসুর ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) নিহত হয়েছেন।
 
তুলাবাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মোজাহীদ উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এএম।