বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২২:৪০
 
নড়াইল সদর ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
 
নড়াইল প্রতিনিধি জানান, সদর উপজেলার উজিরপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম (৩৫) বিকেলে বৃষ্টি মধ্যে বাড়ির পাশে একটি লিচু গাছে ওঠেন। এসময় তার ওপর বজ্রপাত হলে মাটিতে পড়ে যান।তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মশিউর রহমান বাবু মৃত ঘোষণা করেন।
 
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার উত্তর আয়নাপুর গ্রামে বিকেলে বজ্রপাতে মো. সাইদুর রহমান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে  ঘটনাস্থালে তিনি মারা যান।সাইদুর ওই গ্রামের মো. আয়জুদ্দিনের ছেলে।
 
ইত্তেফাক/ আরকেজি