নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে স্ত্রী চিন্ত রাণী (৪০) ও গ্যাসবড়ি সেবনে স্বামী খগেন্দ্রনাথ প্রামানিক (৫০) নামে স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার কুশুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে ঘটনাটি ঘটে। খগেন্দ্রনাথ একই গ্রামের মৃত জগেশ্বর চন্দ্র প্রামানিকের ছেলে। মর্মান্তিক এ দুটি মৃত্যুর ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খগেন্দ্রনাথ প্রামানিক প্রসাদপুর বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। এছাড়া গ্রামে গ্রামে ফেরি করেও কাপড় বিক্রি করে সংসার চালাতেন। গত ৬/৭ বছর আগে স্ত্রী চিন্ত রানী স্বামীর সাথে দ্বন্দ্ব লেগে ভারতে চলে যান। সেখানে বছর খানেক থেকে আবার বাংলাদেশে স্বামীর বাড়িতে ফিরে আসেন। স্ত্রীর অবৈধ সর্ম্পক নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে। গত দূর্গাপুজা থেকে এ নিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল।
ঘটনার দিন সকালে এ নিয়ে আবার স্বামীর সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা চলে। পরে স্বামীর ওপর অভিমান করে স্ত্রী নিজ বাড়িতে বিষপান করেন। টের পেয়ে তাকে উদ্ধার করে বেলা ২টার দিকে স্থানীয় মান্দা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরে স্বামী খগেন্দ্র গ্যাস বড়ি সেবন করলে তিনিও বেলা ৪টার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, ঘটনাটি তিনি জেনেছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। লাশের ময়না করা তদন্ত হবে।
ইত্তেফাক/নূহু
