জামালপুর জেলার ইসলামপুরে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপেজলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মৃতদেহটি রাবিয়া খাতুন (২৫) নামের মহিলার। গত মঙ্গলবার বিকালে তার পরিবারের মধ্যে ঝগড়া হয়। সকলের অজান্তে কীটনাশক জাতীয় দ্রব্য প্রাণ করলে তার মৃত্যু হয়।
বুধবার সুরতহাল সংগ্রহ করে পুলিশ মৃতদেহটি থানায় আনে। রাবিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। এ ব্যাপারে ইসলামপুর থানার এসআই মোঃ হাসমত আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্মে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
