মানিকগঞ্জ এসিলিংক ও শুভযাত্রা পরিবহন বন্ধ!

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২৩:৩৯

ষড়যন্ত্রে বন্ধ আছে প্রতীক্ষিত মানিকগঞ্জ এসিলিংক পরিবহন এমনটি অভিযোগ করেছেন পরিবহনটির চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান। তিনি বলেন এই পরিবহনটি জেলাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী ছিল।আমরা ব্যাবসায়ীক উদ্যেশে নয় জনগনের সেবার জন্য এই বাসটি চালু করেছিলাম।কেননা মানিকগঞ্জ–ঢাকা রুটে এসি বাসতো দুরের কথা কোন ভাল পরিবহন ছিল না। একটি স্বার্থান্বেশী মহল তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এই সার্ভিস বন্ধের পায়তারা করছে।

পরিবহনটি চালুর বিষয়ে স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় জেলা প্রসাশন, পুলিশ প্রসাশন, জেলাপরিষদ, পৌর প্রসাশন সহ জেলার সুশীল ব্যাক্তিবর্গের আন্তরিক প্রচেষ্ঠায় জনগণ এ সেবাটি পাচ্ছিল।

এদিকে বুধবার দুপুর থেকে পরিবহনটি বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জেলাবাসী। তারা অবিলম্বে পরিবহনটি চালুর জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে।

পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোনায়েম খান জানান, আমরা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরিবহনটি চালু করেছিলাম। আমাদের রুট পারমিট চলমান প্রক্রিয়ায় আছে। খুব তাড়াতাড়ি এটি আমরা পেয়ে যাব। স্থানীয় শুভযাত্রা পরিবহনের অহেতুক একটি অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বন্ধ রয়েছে। আমরা জনগনের ভোগান্তি চিন্তা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বাসটি চালুর ব্যাবস্থা করব। আমরাও কর্তৃপক্ষকে শুভযাত্রা পরিবহনের বিরুদ্ধে ভ’য়ারুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ী চলার অভিযোগ করেছিলাম। সেজন্য শুভযাত্রা পরিবহনও বন্ধ রয়েছে। হঠাৎ পরিবহন দুটি বন্ধ হওযায় আগামীকাল থেকে যাত্রী দূর্ভোগের ব্যাপক আশংকা করা হচ্ছে।

এ বিষয়ে শুভযাত্রা মালিক সমিতির সভাপতি মতিন মোল্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তার স্ত্রী জানান, তিনি অসুস্থ। কথা বলতে পারবেন না।

ইত্তেফাক/নূহু