মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১২:৩০
 
দেশের কোথাও কোথাও আজ বৃহস্পতিবার মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
 
বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪২ মিনিট এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫ টা ৫২ মিনিটে। বাসস
 
ইত্তেফাক/এমআর