রংপুরের পীরগাছায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার এই ঘটনায় গাইবান্ধা-রংপুর সড়কে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার বেলতলী নামক স্থানে পৌঁছুলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাঁধে। এতে বাসে থাকা প্রায় ২০ যাত্রী ও ট্রাকে থাকা ৫ জন গুরুত্বর আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনা স্থলের দায়িত্বে থাকা পীরগাছা থানার এস আই জুয়েল মিয়া জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, যানবাহন চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
