পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ বুধবার সন্ধ্যায় একশ' পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের পার্শ্ববর্তী কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই ইয়াবাসহ সোহেল (৩০) ও মাসুদ (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে।
ভাণ্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সোহেলের বাড়ি মাটিভাংগা গ্রামে এবং সে ভাণ্ডারিয়ার কবিরাজ বাড়ি একটি মারামারি মামলার আসামি এবং অন্যজন ভাণ্ডারিয়া পৌর শহরের শহিদুল কবিরাজের ছেলে। বুধবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান
