রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে: বেনজীর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:৫০
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন,  মিয়ানমারে মানব সৃষ্ট দুর্যোগের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রীসহ সারা বাংলাদেশের মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও সাধ্যানুসারে ক্রোকারিজ ও শিশুদের স্বাস্থ্যসামগ্রী নিয়ে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।
 
বৃহস্পতিবার টেকনাফ নেটং পাহাড়স্থ বরইতলী অস্থায়ী র‌্যাব ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রেসব্রিফিং তিনি এসব কথা বলেন।
 
IMG0
 
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নির্দিষ্ট একটি জায়গায় স্থানান্তর করা হবে। কেউ যাতে দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে স্থানীয় জনসাধারণসহ সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে এলাকার যানবাহন মালিক, চালক ও শ্রমিকদের সর্তক থাকার উপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গারা আইন-শৃংঙ্খলার অবনতি, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। কেউ তাদের ছড়িয়ে দিতে অথবা পাচারের লক্ষ্যে আশ্রয় দিয়ে স্বার্থ হাসিল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার, র‌্যাবের  মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ, র‌্যাবের গোয়েন্দা শাখা পরিচালক লে. কর্নেল মাহবুর রহমান, র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/ আরকেজি