জেপির সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শুক্রবার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:১৩
 
জাতীয় পার্টির (জেপি) সম্পাদক মণ্ডলীর এক যৌথসভা আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর লালমাটিয়াস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। 
 
সভায় দলের সম্পাদক মণ্ডলীর সকল সদস্য, অঙ্গসংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব এবং বিশেষ আমন্ত্রণে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যানবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। 
 
ইত্তেফাক/কেকে