‘কালপুরুষ’ নিয়ে কল্লোল

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:৩৭
‘কালপুরুষ’ এ নিয়ে আবার ফিরছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। আসছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে কোলকাতার একজন জনপ্রিয় নায়িকা অভিনয় করবে বলে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।
 
বুধবার পরিচালক সমিতিতে ‘কালপুরুষ’ নামটি নিবন্ধিত হয় নীপা এন্টারপ্রাইজের ব্যানারে।
 
তথ্যটি নিশ্চিত করে পরিচালক কল্লোল ইত্তেফাক অনলাইনকে বলেন, প্রাথমিক পরিকল্পনা গুছিয়ে নিয়ে এসেছি। শিগগির বিস্তারিত জানানো হবে।
 
চলতি বছরের ৭ এপ্রিল হাসিবুর রেজা কল্লোল পরিচালিত প্রথম চলচ্চিত্র সোহানী হোসেনের গল্প অবলম্বনে নির্মিত ‘সত্তা’ মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কোলকাতার পাওলি দাম।
 
ইত্তেফাক/ রেজা