আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষার যুগান্তকারী বিস্তার ঘটানোর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা দিয়েছেন।
বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে শিক্ষক দিবসের এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার নতুন নতুন বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অনেক স্কুল, কলেজ ও মাদরাসা যেমন প্রতিষ্ঠা করেছে; তেমনি বিনামুল্যে বই ও উপবৃত্তির ব্যবস্থা করেছে। এর পাশাপাশি জেলা-উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করেছে। শিক্ষকদের বেতন বাড়িয়েছে। বেসরকারি শিক্ষকদের সরকারি করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষকদের মর্যাদা দিয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম দুলু। বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবির, বিরল উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, বিরল ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান, বিরল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
