খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় বনপ্রহরী নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২২:২২

 

খাগড়াছড়ি সদরের দীঘিনালা সড়কের তিনমাইল এলাকায় সিএনজিচালিত  অটো রিকশা  এবং যাত্রীবাহী পিকআপের মুখিমুখি সংঘর্ষে এক বনপ্রহরী নিহত হয়েছেন।

এছাড়া শিশুসহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বন প্রহরী হলেন মো. সুলতান (৫০)। তিনি জেলার দীঘিনালার নারাইছড়ি বন বিভাগে বনপ্রহরী।  গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকাল কলেজ  হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ইত্তেফাক/ আরকেজি