মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২২:২৪

কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র নেতৃত্বে বহলবাড়ীয়া পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। এ সময়ে ভ্রাম্যমান আদালত ৩ হাজার মিটার কারেন্ট জালসহ জেলে বছির (২৭), মনোহর মন্ডল (৩৫) ও কাশেমকে (১৮) আটক করেন।

পরে জব্দকৃত জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এছাড়াও মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) এবং ৫ ধারায় আটককৃতদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন। এ সময়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এএসআই দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু