নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ মা ও সন্তানের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:০৭

ফতুল্লায় সিলিন্ডারের পাইপ লিকেজের আগুনে দগ্ধ হয়েছিলেন তিন সন্তানসহ মা ফাতেমা। এ ঘটনায় রবিবার রাতে শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়। এরপর সোমবার ভোরের দিকে মারা যান মা ফাতেমা বেগম। গত শনিবারের অগ্নিকাণ্ডের পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছিলো। 

এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে অপর দুই সন্তান ফারিয়া (৯) ও রাফি (১১)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

ওই পুলিশ কর্মকর্তা জানান, ফাতেমা বেগমের শরীর ৯৪ শতাংশ পুড়ে গিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় সোমববার ভোরে মারা গেছেন। এর আগে গত রোববার রাতে মারা গেছেন তার শিশু সন্তান সাফওয়ান।

আরো পড়ুন: চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ 

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের গিরিধারা এলাকার একটি বাড়ির চতুর্থ তলায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন আব্দুর রহিম। গত শনিবার রাতে রান্না করতে গেলে সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধহন ফাতেমা বেগম, তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)। এ সময় আব্দুর রহিম কর্মস্থলে ছিলেন বলে জানা গেছে। 

ইত্তেফাক/অনি