ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে শুক্রবার দিবাগত রাতে মা ইলিশ শিকারের সময় একটি ট্রলার জব্দসহ তিন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ কেজি ইলিশ মাছ ও প্রায় ১০ হাজার মিটার জালও জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ প্রশাসনের নেতৃত্বে রাতভর মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। আটককৃত তিনজনের প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। দণ্ডিতরা হলেন, মো. আ. মন্নান (৩০), মো. আলী (২২) ও মো. রাকিব (২০)।
জব্দকৃত ১০হাজার মিটার জাল আগুনে পোড়ানো হয়েছে। এছাড়া জব্দকৃত ১০ কেজি ইলিশ মাছ রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাজিরহাট এতিম খানায় ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক ট্রলারটি হাজির হাট ঘাটে দফাদারদের জিম্মায় রাখা হয়েছে।
ইত্তেফাক/জামান
