গাজীপুরে ট্রাক চাপায় পোশাকশ্রমিক নিহত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১১:৫৫
গাজীপুর সিটির টেকনগরপাড়া এলাকায় ট্রাক চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 
নিহত শাহীনূর বেগম (২২) ওই এলাকার রিদিশা নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তাপার হওয়ার সময় একটি ট্রাক শাহীনূরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ঢাকা-ময়মনসিংহ সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছে পোশাক শ্রমিকরা।
 

ইত্তেফাক/এএম।