সুজানগরে ১২ জেলে আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১২:২৪
 
প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় পাবনার সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ‌‌১২ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
 
সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও সুজানগর থানা পুলিশের এই অভিযান পরিচালনাকালে ১২ জেলেকে আটক সহ প্রায় ৭০হাজার মিটার জাল ও দুই মণ মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসার আতিয়ার রহমান জানান এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান