পাবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৪৫ পরীক্ষার্থী

আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৪:৩৯
 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ৪৫ জনকে প্রতিযোগিতা করতে হবে। ৯শ' ১০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ৮১ জন। গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলে। আগামী ২৭ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
তিনটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তুনটি ইউনিটের মধ্যে এ-১ ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৮২৭ জন, এ-২ ইউনিটে আবেদনকারী ১ হাজার ৪৬৯ জন, বি ইউনিটে আবেদনকারী ১৬ হাজার ১১৩ জন এবং সি ইউনিটে আবেদনকারী ৮ হাজার ৬৭২ জন। মোট ৪১ হাজার ৮১ জন। একটি আসনের জন্য গড়ে ৪৫দশমিক১৪ জন প্রার্থীকে প্রতিযোগিতা করতে হবে।
 
সি ইউনিট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, বি ইউনিট সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, এ-১ ইউনিট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা, বি-২ ইউনিট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
 
প্রসঙ্গত, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
 
বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে গণিত, পদার্থ, ফার্মেসি, রসায়ন, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ। বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থনীতি, বাংলা, সমাজকর্ম, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ এবং লোকপ্রশাসন বিভাগ অন্তর্ভুক্ত।
 
ইত্তেফাক/জামান