বিশ্ব ট্যুরিজম দিবস উপলক্ষে বাংলাদেশের পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে টেকনাফ থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়া বাংলাবান্ধা পর্যন্ত ১ হাজার ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন সাইফুল ইসলাম মৃধা নামে এ যুবক। এ পদযাত্রায় তার স্লোগান ছিল ‘বাঁচতে হলে হাঁটতে হবে।’
১৮দিন হেঁটে শুক্রবার সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে তার পদযাত্রা শেষ করেন।
সাইফুলের বাড়ি গাজীপুরের কাশিমপুর এলাকার বারেন্ডায়। তিনি নাশীহ এন্টারপ্রাইজ অ্যান্ড ট্যুরিজম ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
তিনি জানান, বিশ্ব ট্যুরিজম দিবসকে সামনে রেখে গত ১৯ সেপ্টেম্বর টেকনাফের শাপলাচত্বর জিরোপয়েন্ট থেকে তিনি তার পদযাত্রা শুরু করেন। ২৭ সেপ্টেম্বর হেঁটে ঢাকায় পৌঁছে বিশ্ব ট্যুরিজম দিবসের র্যালিতে অংশ নেন তিনি। এরপর আবারও পদযাত্রা শুরু করেন। এভাবে ১৮দিন হেঁটে তিনি তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট স্পর্শ করেন।
বাংলাবান্ধা পৌঁছালে তেঁতুলিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া।
ইত্তেফাক/ আরকেজি
