বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতি সরকারের ক্রোধ ও ক্ষোভের শিকার হয়েছেন। প্রধান বিচারপতি এখন সরকারের টার্গেট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টির নিখোঁজ হয়ে যাওয়া মহাসচিব এম এম আমিনুর রহমানের সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জেনা.(অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম এ গোলাম মোস্তফা ভুইয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
